Saturday, 16 April 2011

ভাল থেকো

ভাল আছি, ভাল থেকো, ভাল রেখো সব। আকাশের মাছ, পাতালের ঘড়ি, সমুদ্রের পাখী, নদীর বালি, তুমি, আমি...... সব্বাই। তবু যদি কষ্ট হয়, গরম লাগে, এই তো আমি তালপাতা...... হাত নেড়ে-নেড়ে হাওয়া খেও।

1 comment:

  1. কি ভাল, কি ভাল, কি ভাল..... আকাশের মাছ, পাতালের ঘড়ি, সমুদ্রের পাখী, নদীর বালি...... আহাহা, আরো কেন লিখলে না... তাজমহলের হাতি, রূপনগরের মাছি,গাঁদাফুলের ডানা, বিন্নিধানের মালা... আমার তালপাতা আর লাগবে না ভাই। কল্পনার রাস্তা এঁকে আমায় সোজা স্বপ্নপুরে পাঠালে। আমি অমনিই ঠান্ডা হয়ে গেলুম।

    ReplyDelete